ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বিবিসি বাংলার বিরুদ্ধে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, আইনি নোটিশ পাঠালেন ছাত্রনেতা মাহদী

বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মাহদীর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির এই আইনি নোটিশটি বিবিসি বাংলার মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির বরাবর পাঠিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে মাহাদী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহদী জানান, গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে তার বিরুদ্ধে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তার অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

এ কারণেই তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আল্টিমেটাম দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় গৃহবধূকে নৃশংস হত্যা: এলাকায় আতঙ্ক

বিবিসি বাংলার বিরুদ্ধে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, আইনি নোটিশ পাঠালেন ছাত্রনেতা মাহদী

আপডেট সময় : ১২:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬