মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সিলেট নগরী আসছে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায়

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সিলেটকে দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে শিগগিরই পুরো সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশের সম্পদ সীমিত হলেও বিদ্যমান সম্পদ ও সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ দমনে পুলিশের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি।

মন্ত্রী পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, আবাসন সুবিধা সহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারবৃন্দ, সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

সিলেট নগরী আসছে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায়

আপডেট সময় : ১১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬