মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

হালদা নদী রক্ষায় অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে রাউজান উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এই অভিযানে নেতৃত্ব দেন। আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা এবং পরিবেশ আইন অমান্য করে হালদা নদীর পাড় ঘেঁষে কার্যক্রম পরিচালনা করছিল ‘মেসার্স আজমির অটো ব্রিকস’ নামের একটি প্রতিষ্ঠান। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভাটার মালিক শেখ জাহেদুল ইসলামকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানান, হালদা নদীর জীব-বৈচিত্র্য রক্ষা এবং জনস্বার্থে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

হালদা নদী রক্ষায় অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬