ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

চাল আত্মসাতের মিথ্যা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে মারধর: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নিয়ামত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার জড়িত বলে অভিযোগ উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত কিছু ব্যক্তি চেয়ারম্যান হুমায়ুনকে ঘিরে ধরে কিল-ঘুসি মারছেন। তবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য নুরুল ইসলাম আল আমিন চৌধুরী বলেন, ‘চাল চুরির অভিযোগ থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। হামলাকারীরা আইন হাতে তুলে নেওয়ার কে? আমাদের ধারণা, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছে।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, সরকারি চাল চুরির অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। চেয়ারম্যান কোনো লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির আওতায় নিয়ামতি ইউনিয়নের জন্য ২৪ টন চাল বরাদ্দ ছিল। চেয়ারম্যানের বিরুদ্ধে ১ টন চাল আত্মসাতের অভিযোগ উঠলে ট্যাগ অফিসার এনামুলের সামনে চালের বস্তা পুনরায় গণনা করে মাপা হয়। এ সময় ১ টন চাল কম পাওয়া যায়। এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইউপি চেয়ারম্যান হুমায়ুনকে অফিস কক্ষ থেকে বের করে মারধর করেন।

ট্যাগ অফিসার এনামুল জানান, চাল কম থাকার বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে এই ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবির সাংবাদিকদের জানান, গোডাউন থেকে চাল আনার সময় ট্রলারে জায়গা সংকুলান না হওয়ায় এক টন চাল তিনি গোডাউনে রেখে এসেছেন, যার প্রমাণ রয়েছে। ওই চাল পরবর্তীতে এনে বিতরণ করা হবে। তিনি অভিযোগ করেন, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার চাল চুরির মিথ্যা অভিযোগ তুলে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

চাল আত্মসাতের মিথ্যা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে মারধর: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬