গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে গত সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত এক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানে মোট ৩৫ জন ছিনতাইকারী, মাদক বিক্রেতা এবং মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ টঙ্গী পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে ছিনতাই ও মাদক কারবার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। এতে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই বিশেষ অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাগর আলী (২১), মাজেদুল ইসলাম মাহি (২২), সাজু হাসান (৩১), জয় (১৯), ফাহিম সিফাত (১৮), ইমন (২৩), ইমন হাছান বাদল (২১), মো. রাহাত (২৩), মুরা হোসেন (৩৪), আল আমীন (৩০), আলী হোসেন (২৮), শফিকুল ইসলাম (৩০), মানিক (২৩), মাহবুব (৪০), সালমান (১৯), শাকিল মিয়া (২৩), মো. আজিম (২৫), নুরুজ্জামান (২৬), নাজমুল (৩০), মো. জিহা (২১), ছানোয়ার হোসেন (৩৪), মো. শহিদুল ইসলাম (৩২), আতিক হাসান (২৮), নাজিম হোসেন (২৭), জামিল হোসেন (১৯), রফিকুল ইসলাম (২৫), মোস্তাক হোসেন (৩১), রমজান আলী (২৯), মো. হাবিবুর রহমান (২৫), মো. রবিন মিয়া (২৭), শফিকুর রহমান (৩০), ওমর ফারুক (২৫), তুহিন (২৫), মো. রাকিব (২৫), এবং মো. রবি (২৩)।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
রিপোর্টারের নাম 
























