মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ভৈরবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন: এক হাজার দশ পরিবারকে সহায়তা

কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামে পাইলট প্রকল্প হিসেবে এক হাজার দশটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম পাঁচজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। কার্ড পেয়ে সুবিধাভোগী নারীরা আনন্দ প্রকাশ করেছেন।

এসময় অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

ভৈরবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন: এক হাজার দশ পরিবারকে সহায়তা

আপডেট সময় : ০৯:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬