মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে খেল বিশাল অজগর

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে একটি বিশাল অজগর সাপ ঢুকে এক দিনমজুর পরিবারের একটি ছাগল গিলে ফেলেছে। মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল প্রতিদিনের মতো ভোলা নদীর চরে ঘাস খেতে গিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছাগলটি বাড়ি ফিরে না আসায় তিনি খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তিনি একটি ঝোপের মধ্যে একটি বড় অজগর সাপ দেখতে পান। সাপটির পেট অস্বাভাবিকভাবে ফোলা দেখে তিনি বুঝতে পারেন যে, এটি তার ছাগলটি গিলে ফেলেছে।

খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অজগর সাপটিকে উদ্ধার করেন। আস্ত ছাগল গিলে ফেলা সাপটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় জমায়। ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা এই অজগর সাপটি তার শখের ছাগলটি গিলে ফেলায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর জানিয়েছেন, উদ্ধার করা সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে এবং বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাপটিকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে খেল বিশাল অজগর

আপডেট সময় : ০৯:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬