মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

দোলনায় খেলার মর্মান্তিক পরিণতি: ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দোলনায় খেলার সময় ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামের এক মাদ্রাসাছাত্রীর প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ৮টার দিকে হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির আদরের এই মেয়েটিকে লেখাপড়া করিয়ে বড় মানুষ করার স্বপ্ন ছিল পরিবারের। কিন্তু এক মুহূর্তের অসাবধানতা সেই স্বপ্নকে চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও আইরিন মাদ্রাসায় গিয়েছিল। মাদ্রাসা থেকে ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে সে দোলনায় খেলছিল। খেলার এক পর্যায়ে দোলনার ওপর রাখা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে সে শ্বাসরুদ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে। আইরিনের সঙ্গে থাকা তার ভাশুরের মেয়ে মুক্তা জন্নাত (৯) বিষয়টি দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

দ্রুত তাকে হারবাং আজিজনগর ১ম গেইট এলাকায় অবস্থিত আজিজনগর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, আইরিন অত্যন্ত শান্ত, ভদ্র ও মনোযোগী ছাত্রী ছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক দুর্ঘটনা।”

এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, “দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ফাঁড়ি পুলিশের এসআই মোফাজ্জল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। পরিবারের পক্ষ থেকে এটিকে দুর্ঘটনা হিসেবে দাবি করায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

দোলনায় খেলার মর্মান্তিক পরিণতি: ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৯:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬