মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

প্যারিসে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যের ডাক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সভায় বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

প্যারিসের ১৯তম প্রশাসনিক এলাকার একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্কর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনায় প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সংস্কার অপরিহার্য। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদাফ-এর প্রেসিডেন্ট তানভীর ওয়াদুদ। বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমেই জুলাই বিপ্লবের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব। সভায় স্থানীয় সাংবাদিক, আইনজীবী, গবেষক ও সমাজকর্মীরা উপস্থিত থেকে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

প্যারিসে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যের ডাক

আপডেট সময় : ০৬:০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬