মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের: সংবিধান সংস্কারের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণ করে আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণভোটে প্রাপ্ত ‘হ্যাঁ’ রায় বাস্তবায়নেরও আহ্বান জানান। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মাঠে আয়োজিত এনসিপির এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য নয়, বরং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি আদায় করতেই আমরা জাতীয় সংসদে যাবো। সংস্কার ও বিচারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে উল্লেখ করে বিরোধীদলীয় এই নেতা বলেন, “আমরা শুনতে পাচ্ছি, সেদিন ফ্যাসিস্টের রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই- কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি জনগণের রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানাতে।” দেশের মানুষ নির্বাচনে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, সেই রায়ের ভিত্তিতে রাষ্ট্র ও সংবিধান সংস্কারের কাজ দ্রুত শুরু করতে হবে। উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার পরিষদ কবে গঠিত হবে, এসব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতেই তারা সংসদে যাবেন বলেও জানান তিনি।

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুনেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।” সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “ফ্যামিলি কার্ড উদ্যোগটি ভালো। তবে দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে এ উদ্যোগ দেশের মানুষের খুব একটা উপকারে আসবে না। দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের: সংবিধান সংস্কারের আহ্বান

আপডেট সময় : ০৯:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬