মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার: ছিনতাই ও হত্যার সন্দেহ

নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় আইরমারি ব্রিজের নিচ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয় পথচারীরা ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে। পরে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য হেফাজতে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রিজের ওপর একটি অটোরিকশার সিট এবং একটি কম্বল পাওয়া গেছে। এই আলামতগুলোর ভিত্তিতে স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি কোনো ভ্যান অথবা অটোরিকশার চালক হতে পারেন। গভীর রাতে অথবা ভোরের দিকে দুর্বৃত্তরা তার যানবাহন ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চাঁচকৈড়ের বড় হাটকে কেন্দ্র করে ভোররাত থেকেই এই সড়কে বিভিন্ন মালবাহী গাড়ি ও অন্যান্য যানবাহনের চলাচল শুরু হয়। তাদের ধারণা, যান চলাচল শুরু হওয়ার সময়ের মধ্যেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুব হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার: ছিনতাই ও হত্যার সন্দেহ

আপডেট সময় : ০১:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬