ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পাকুন্দিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস: আগুন নেভানোর মহড়ায় জনসচেতনতা বৃদ্ধি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে একটি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত এই মহড়ায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকার এবং চরফরাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান জানান, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত এই অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা সিলিন্ডার গ্যাসের আগুন কীভাবে কার্যকরভাবে নেভানো যায়, সে বিষয়ে হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

পাকুন্দিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস: আগুন নেভানোর মহড়ায় জনসচেতনতা বৃদ্ধি

আপডেট সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬