মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

মাদারীপুর পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় প্রতিপক্ষের হামলায় আলমগীর হাওলাদার (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। হামলায় নিহতের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব এবং সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। নিহত আলমগীর হাওলাদার মাদারীপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার হাফেজ হাওলাদারের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মাদারীপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডের ‘নতুন মাদারীপুর’ এলাকার বাসিন্দা ও স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সকালে হাসান মুন্সীর পক্ষের লোকজন মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক এবং তার চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলায় আলমগীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে তার হাতের কবজি কেটে ফেলা হয় এবং পরবর্তীতে বেধড়কভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবার অভিযোগ করেছে যে এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটও করা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এর আগেও একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃত মাসুদ বেপারী এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

আপডেট সময় : ১২:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬