ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চুরি করতে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরি করার উদ্দেশ্যে একটি ছয়তলা ভবনের ছাদে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মহিম (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাসেম কমপ্লেক্স নামক ভবনে ঘটে।

নিহত মহিম কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে। তবে সে আনোয়ারা উপজেলার শোলকাটা মেডিকেল এলাকার পাশে তার নানাবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, মঙ্গলবার গভীর রাতে ভবনটিতে অস্বাভাবিক শব্দ শুনে দারোয়ান বাইরে এসে দেখেন যে এক যুবক ভবনটির ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মহিম ‘জ্ঞান সম্রাট’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিল এবং এর আগেও একাধিকবার চুরির সময় হাতেনাতে ধরা পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনার রেশ ধরে মঙ্গলবার সকালে কয়েকজন কিশোর দলবল নিয়ে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে মহিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সে ভবন থেকে পড়ে মারা যায়নি। নিহতের খালা সানোয়ারা বেগম বলেন, ‘আমার বোনের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ভবন থেকে পড়ে মারা যায়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ লাশ ময়নাতদন্তের জন্য নেওয়ার সময় পুলিশ ও নিহতের স্বজনদের মধ্যে বাকবিতণ্ডাও হয় বলে জানা গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অপরাধ দমনে ৮ এপিবিএনের কঠোর অবস্থান

চুরি করতে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬