সিরাজগঞ্জে একটি দাঁতের মাজন কারখানায় অবৈধভাবে হারপিক ও মশার কয়েল তৈরির অভিযোগে কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় অভিযান চালায় টাস্কফোর্সের সদস্যরা।
কারখানাটির দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির অনুমোদন থাকলেও সেখানে হারপিক ও মশার কয়েল তৈরি করা হচ্ছিল। এই অভিযোগে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, অভিযানের সময় ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর এবং ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কারখানার মালিক নজরুল ইসলাম সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন জামায়াতের আমির বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























