ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

পাবনার ফরিদপুরে ইউরিয়া, ডিটারজেন্ট, ডালডা, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করে নকল দুধ ও ঘি তৈরির অপরাধে তিনটি দুগ্ধ উৎপাদনকারী ও সংগ্রহকারী প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার ডেমরা বাজারে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনিও উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক, ভেজাল ডালডা ও পাউডার জব্দ করে ধ্বংস করা হয়। জানা গেছে, কেয়া ডেইরি নামের একটি প্রতিষ্ঠানে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার এবং হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে নকল দুধ তৈরির প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একইভাবে, আমিনা ডেইরি এবং প্রিমিয়াম ফুড নামের দুটি প্রতিষ্ঠানে ভেজাল দুধ তৈরি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণের দায়ে আমিনা ডেইরিকে ৩০ হাজার এবং প্রিমিয়াম ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন সীমান্তে ইসরাইলি সেনা চৌকিতে হিজবুল্লাহর রকেট হামলা

পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬