মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়: সাবেক ওসি আলমগীর হোসেন কারাগারে

বিএনপি নেতাকে গ্রেপ্তারের পর ক্রসফায়ারের হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আবু হেনা সিদ্দিকী এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক উজ্জ্বলকে তৎকালীন ওসি আলমগীর হোসেন গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর রাতে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। জীবন বাঁচাতে উজ্জ্বল তিন লাখ টাকা পরিশোধ করেন। পরদিন তাকে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাবেক ওসি আলমগীর হোসেন ২০২২ সালে বাধ্যতামূলক অবসরে যান। তার বাড়ি বরিশালে হলেও তিনি বগুড়া শহরে দ্বিতীয় স্ত্রীসহ বসবাস করছিলেন। সম্প্রতি, ২০২৪ সালে তিনি উজ্জ্বলের কাছে ক্ষমা চেয়ে টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে, কিন্তু টাকা ফেরত না দেওয়ায় উজ্জ্বল আদালতে মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়: সাবেক ওসি আলমগীর হোসেন কারাগারে

আপডেট সময় : ০৮:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬