মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

‘স্যার’ নয়, সহকর্মী হিসেবে দেখুন: সরকারি কর্মকর্তাদের প্রতি এমপি সান্টু

বরিশালের উজিরপুর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরকারি কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার পাশাপাশি নিজেদের সহকর্মী হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে স্যার বলবেন না। আমরা সবাই একই পরিবারের সদস্য এবং একসঙ্গে উজিরপুর ও বানারীপাড়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সুন্দর অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করব।’

সোমবার (৯ মার্চ) উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সান্টু। তিনি আশা প্রকাশ করেন যে, সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় তিনি উন্নয়নমূলক কাজের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। রাস্তাঘাটসহ সকল অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণের জন্য একটি উন্নত উপজেলা উপহার দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম খান, মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসানসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

‘স্যার’ নয়, সহকর্মী হিসেবে দেখুন: সরকারি কর্মকর্তাদের প্রতি এমপি সান্টু

আপডেট সময় : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬