বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আসন্ন জাতীয় সংসদের সাধারণ পরিষদ অধিবেশনের শুরুতেই বিএনপির সংসদ সদস্যদের ‘সংবিধান সংস্কার পরিষদে’ যোগদানের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, ১২ মার্চ অনুষ্ঠিতব্য এই অধিবেশনে যোগদান তাদের জন্য অপরিহার্য।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ‘জুলাই সনদ’ পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য নির্বাচিত এমপিদের দুটি শপথ গ্রহণ বাধ্যতামূলক ছিল। তিনি উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলগুলো এই দুটি শপথ গ্রহণ করলেও, ‘জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারী’ দলটি শপথ নেয়নি। তিনি আরও জানান যে, সংসদে জামায়াত একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে।
সোমবার খুলনায় জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, সহস্রাধিক মানুষের আত্মত্যাগ এবং ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষায় যে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে, তা কি ভুলে গিয়ে কর্তৃত্ববাদী সরকারের পথে হাঁটা হচ্ছে? তিনি মনে করিয়ে দেন যে, কর্তৃত্ববাদী সরকারের পরিণতি ‘জুলাই অভ্যুত্থানে’ দেখা গেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এবারের নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনগণের মধ্যে ব্যাপক সাড়া দেখা গিয়েছিল। চাকরিজীবী মানুষজন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই প্রতীকের পক্ষে স্লোগান দিয়েছে। এই বৈপ্লবিক শক্তিই জামায়াতে ইসলামির মূল পুঁজি। তিনি আরও অভিযোগ করেন যে, যারা নির্বাচন প্রকৌশল (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) করেছিলেন, তারাই এক সময় তা প্রকাশ করে দেন। সাবেক একজন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমার তাদেরকে মেইনস্ট্রিম হতে দেইনি।’ তিনি এর প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন যে, নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম না হলেও, ভোটের পরে ব্যালট বাছাই, ভোট গণনা, বান্ডিল বাঁধা এবং ফলাফল ঘোষণার সময় দফায় দফায় কারচুপির মাধ্যমে জামায়াতে ইসলামীকে পরাজিত করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, রাতে সাড়ে ৯টা-১০টা পর্যন্ত সারা দেশ থেকে আসা ফলাফলে ১১ দলীয় জোট প্রার্থীরা এগিয়ে থাকা সত্ত্বেও কেন হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হলো। তিনি জানান, এই অনিয়মের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ট্রাইব্যুনালে রিট দায়ের করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন এবং পরিচালনা করেন সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভ…
রিপোর্টারের নাম 

























