মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ফটিকছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ কিশোর নিহত, আহত ২০

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন কিশোর নিহত এবং শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোররা হলো উত্তম ওরাং (১৭), নয়ন ওরাং (১৬) এবং তপু ওরাং (১৬)। তারা সবাই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা। নিহত উত্তম উরাংয়ের পিতা যোগেজ উরাং জানান, তার ছেলে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করত এবং কাজ শেষে ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের বোয়ালখালী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। মোটরসাইকেলের আরোহীদের রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

উপজেলার নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মেহেদী হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুজন মারা যায়। আহত অবস্থায় ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আরও একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

ফটিকছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ কিশোর নিহত, আহত ২০

আপডেট সময় : ০৮:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬