মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সরকারের দ্রুত সাফল্যে বিরোধী পক্ষ উদ্বিগ্ন: রহমাতুল্লাহ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত হয়ে পড়েছে। সোমবার (৯ মার্চ) বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন পাওয়ার হাউজের বিপরীত পাশে ‘ফিউচার গ্রোথ ফোরাম’-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত উন্নয়নমূলক ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনদুর্ভোগ কমাতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতে সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার ফলে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। দেশের অর্থনীতি স্থিতিশীল করা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমে গতি এসেছে, যা জনগণের মাঝে আশাবাদ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, সরকারের এসব সাফল্যে বিরোধী মহল অস্বস্তিতে পড়েছে এবং বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ এখন সচেতন এবং তারা উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা চায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির এই ধারা বজায় রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল-মত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে।

‘ফিউচার গ্রোথ ফোরাম’-এর সভাপতি ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজীক দাঈয়ান ইশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মিসা কাজল, এম. এ. হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের সংকটে বিদ্যুতে বিপর্যয়: তেলের উচ্চ ব্যয়ে বাড়ছে পিডিবির ভর্তুকি ও তীব্র লোডশেডিং

সরকারের দ্রুত সাফল্যে বিরোধী পক্ষ উদ্বিগ্ন: রহমাতুল্লাহ

আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬