মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাজিম হোসেন (২৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিম ঝিনাইদহ শহরের সিও নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন এবং তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামের রুহুল আমীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাজিম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শহরে আসার পথে পোড়াহাটি শরীফুল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী: ফেনীতে প্রতীকী আদালতে বিগত সরকারের প্রধান শেখ হাসিনাসহ ঘাতকদের প্রতীকী ফাঁসি কার্যকর

ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬