যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পুনরায় অস্থিরতা দেখা দিয়েছে। কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দর কিছুটা বেড়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। এর আগে তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা দিলেও বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা পণ্যটির দামকে আবারো ঊর্ধ্বমুখী করে তুলেছে।
রিপোর্টারের নাম 

























