মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

দিল্লিতে হাসিনাকে দিয়ে নতুন রাজনৈতিক কার্ড খেলার চেষ্টা ভারতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগকারী শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে চাপে রাখতে ভারত আবারও ‘হাসিনা কার্ড’ সামনে নিয়ে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে আসার কথা রয়েছে শেখ হাসিনার। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। কূটনৈতিক মহলের মতে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনাকে ফেরত না দিয়ে ভারত সরকার তাকে নিজেদের আশ্রয়ে রেখে ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দর কষাকষিতে এক ধরনের কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও নয়াদিল্লি তাদের অবস্থানে অনড় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোলাপগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর: সাত শহীদের রক্ত আজও ভেজেনি, বিচারের প্রহর গুনছে পরিবার

দিল্লিতে হাসিনাকে দিয়ে নতুন রাজনৈতিক কার্ড খেলার চেষ্টা ভারতের

আপডেট সময় : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬