মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

রংপুরের হাড়িভাঙ্গা আমে স্বপ্ন বুনছেন চাষিরা: মুকুলে ছেয়ে গেছে বাগান, দ্বিগুণ ফলনের আশা

রংপুর অঞ্চলের সুস্বাদু হাড়িভাঙ্গা আমবাগানগুলো এখন মুকুলে মুকুলে ভরে উঠেছে। প্রতিটি গাছে থোকায় থোকায় মুকুল দেখে গত বছরের তুলনায় এবার ভালো ফলনের আশা করছেন আম চাষিরা। তাদের চোখে এখন বুনছে বাম্পার ফলনের স্বপ্ন। কৃষি বিভাগও জানিয়েছে, অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবার আমের ফলন গতবারের চেয়ে দ্বিগুণ হতে পারে। তবে আম চাষিদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে তারা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না।

ইতিমধ্যেই ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম। এই স্বীকৃতির পর থেকেই আম চাষির সংখ্যা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। রংপুর কৃষি অঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুরসহ পাঁচটি জেলার পাশাপাশি পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলাতেও বাণিজ্যিকভাবে এর চাষাবাদ ব্যাপকতা লাভ করেছে। বিশেষ করে রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলাকে ঘিরে হাড়িভাঙ্গা আমের চাষ সবচেয়ে বেশি হয়। আমের মৌসুমে তাই এই এলাকায় ব্যবসায়ীদের আনাগোনাও থাকে চোখে পড়ার মতো।

বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রতিটি আমগাছই মুকুলে পরিপূর্ণ। হাড়িভাঙ্গা আমের পাশাপাশি আম্রপালি, মিশ্রী ভোগ, গোপাল ভোগ, সূর্যপুরীসহ অন্যান্য প্রজাতির আমগাছেও প্রচুর মুকুল এবং গুটি লক্ষ্য করা যাচ্ছে। গাছে পরিপূর্ণ মুকুল দেখে আমচাষি হীরাসহ অনেকেই অত্যন্ত খুশি। তারা এখন খুশি মনে আমবাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আম চাষিরা জানান, গত বছর যেসব আমগাছে একটিও মুকুল আসেনি, সেগুলোতেও এবার পরিপূর্ণ মুকুল এসেছে। মুকুলের ভারে অনেক গাছের ডালপালা নিচের দিকে নেমে গেছে, এমনকি অনেক ডালে এখনই খুঁটির ভর দেওয়া লাগছে। যদি মুকুল অনুযায়ী এবার আম আসে, সেক্ষেত্রে প্রতিটি আমগাছের ডালে নিচে বাঁশ অথবা কাঠের খুঁটি দিয়ে ডালগুলো রক্ষা করতে হবে। তা না হলে মুকুলের ভারে গাছের ডাল ভেঙে পড়তে পারে। কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর রংপুর জেলায় প্রায় ১ লাখ হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আমের বাগান রয়েছে। এছাড়াও বিভিন্ন কৃষকের বাড়ির উঠোনসহ অন্যান্য জমিতে অসংখ্য হাড়িভাঙ্গা আমের গাছ রয়েছে। আমের গাছের ডগায় ডগায় পরিপূর্ণ মুকুল এবং এখনই গুটি দেখে হাড়িভাঙ্গা আমে স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের আম চাষিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের সংকটে বিদ্যুতে বিপর্যয়: তেলের উচ্চ ব্যয়ে বাড়ছে পিডিবির ভর্তুকি ও তীব্র লোডশেডিং

রংপুরের হাড়িভাঙ্গা আমে স্বপ্ন বুনছেন চাষিরা: মুকুলে ছেয়ে গেছে বাগান, দ্বিগুণ ফলনের আশা

আপডেট সময় : ০৭:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬