মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কালকিনিতে অব্যবস্থাপনার দায়ে হাসপাতাল বন্ধ, ক্লিনিককে জরিমানা

মাদারীপুরের কালকিনি উপজেলায় অব্যবস্থাপনা ও অনিয়মের দায়ে একটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অন্য একটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন সোমবার এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ভূরঘাটা নিরাময় হাসপাতালকে অনিয়মের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আলাউদ্দিন ক্লিনিকে অভিযান চালিয়ে দায়িত্বশীল ব্যক্তি বা চিকিৎসক কাউকে খুঁজে পাওয়া যায়নি। ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসাথে হাসপাতালটির সকল কার্যক্রম স্থগিত করে এটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের সংকটে বিদ্যুতে বিপর্যয়: তেলের উচ্চ ব্যয়ে বাড়ছে পিডিবির ভর্তুকি ও তীব্র লোডশেডিং

কালকিনিতে অব্যবস্থাপনার দায়ে হাসপাতাল বন্ধ, ক্লিনিককে জরিমানা

আপডেট সময় : ০৭:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬