মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান: বায়েজিদ লিংক রোড বন্ধে জনভোগান্তি চরমে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানের কারণে বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ শহরমুখী সাধারণ মানুষ। পূর্ব ঘোষণা ছাড়াই জনগুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার ভোর থেকে বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডের দুটি প্রবেশমুখেই পুলিশ পাহারা বসানো হয়। সড়কের ফৌজদারহাট এবং বায়েজিদ অংশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশাসনের যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িকে এই পথে যেতে দেওয়া হয়নি। এর ফলে এশিয়ান উইম্যান ইউনিভার্সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে যেতে বিড়ম্বনার শিকার হন।

শিক্ষার্থীরা জানান, নিরাপত্তা ঝুঁকি থাকলে কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানাতে পারতো। হঠাৎ করে সড়ক বন্ধ করে দেওয়ায় তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। শহরগামী অনেক যাত্রীও একই ধরনের অভিযোগ করেন। মিরসরাই থেকে আসা এক যাত্রী বলেন, এই লিংক রোড ব্যবহার করে তারা সহজে চট্টগ্রাম শহরে প্রবেশ করেন, কিন্তু হঠাৎ বন্ধ হওয়ায় তাদের দীর্ঘ পথ ঘুরে বিকল্প পথে যেতে হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোর থেকেই লিংক রোডের দোকানপাট ও রেস্টুরেন্ট খুলতে প্রশাসন কড়াকড়ি আরোপ করে। এছাড়া, যেসব যানবাহন নগরের বিভিন্ন এলাকা হয়ে ফটিকছড়ি, হাটহাজারী ও পার্বত্য অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেগুলোকে অকারণে শহরের অনেক এলাকা ঘুরে আসতে হচ্ছে। লিংক রোড বন্ধ থাকায় শহরের জিইসি মোড় এবং একেখানের জাকির হোসেন রোডে যানবাহনের চাপ বেড়ে যায়, যার ফলে যানজট আরও প্রকট আকার ধারণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের সংকটে বিদ্যুতে বিপর্যয়: তেলের উচ্চ ব্যয়ে বাড়ছে পিডিবির ভর্তুকি ও তীব্র লোডশেডিং

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান: বায়েজিদ লিংক রোড বন্ধে জনভোগান্তি চরমে

আপডেট সময় : ০৬:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬