মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

শ্রীমঙ্গলে দেড় হাজারেরও বেশি পরিবার পেল রমজানের খাদ্যসামগ্রী

আসন্ন রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ভানুগাছ রোডের জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ এর আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে এবং দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন রমজান খাদ্য বিতরণ কর্মসূচি-২০২৬ এর প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ।

এছাড়াও, ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠনের সভাপতি আব্দুর রকিব রাজু এবং প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মো. আব্দুল কুদ্দুস নিজামী শ্রীমঙ্গলবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হৃদয়ে শ্রীমঙ্গলের সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলু, সরফরাজ আহমেদ সরফু, মো. মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী ও মকসুদ আলী প্রমুখ। এই মহতী উদ্যোগ সফল করতে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ এর যুক্তরাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা, বাংলাদেশ সমন্বয়ক ও সদস্যবৃন্দ, দেশ-বিদেশের সদস্য ও শুভাকাঙ্ক্ষী এবং আর্থিক অনুদানদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের সংকটে বিদ্যুতে বিপর্যয়: তেলের উচ্চ ব্যয়ে বাড়ছে পিডিবির ভর্তুকি ও তীব্র লোডশেডিং

শ্রীমঙ্গলে দেড় হাজারেরও বেশি পরিবার পেল রমজানের খাদ্যসামগ্রী

আপডেট সময় : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬