ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

পৌরসভায় উন্নীত হচ্ছে পেকুয়া: শুরু হয়েছে সীমানা নির্ধারণের কাজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার পঞ্চম পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে পেকুয়া। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, পেকুয়া উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তরের প্রশাসনিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর ইতিমধ্যে প্রস্তাবিত পৌরসভার সীমানা নির্ধারণ ও সমীক্ষা যাচাইয়ের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম পেকুয়া সদর ও সংলগ্ন এলাকায় দিনব্যাপী সমীক্ষা পরিচালনা করেন। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল প্রস্তাবিত পৌরসভার প্রশাসনিক এলাকা ও সীমানা চূড়ান্ত করা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয় এবং পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আধা-সরকারি পত্রের (ডিও) পরিপ্রেক্ষিতে পেকুয়া পৌরসভা বাস্তবায়নের লক্ষে মন্ত্রণালয় থেকে সীমানাসহ বেশ কিছু প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। সেই অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষে কাজ চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনিক প্রক্রিয়া শেষে খুব শিগগিরই পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালীন সালাহউদ্দিন আহমদ পেকুয়াকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এবারের সাধারণ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

বর্তমানে কক্সবাজার জেলায় কক্সবাজার সদর, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী নামে চারটি পৌরসভা রয়েছে। পেকুয়া যুক্ত হলে জেলার মোট পৌরসভার সংখ্যা দাঁড়াবে পাঁচটিতে। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘মাতামুহুরী’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে ইরানের হামলা: সার্বভৌমত্ব লঙ্ঘন, পাল্টা জবাবের অধিকার দাবি

পৌরসভায় উন্নীত হচ্ছে পেকুয়া: শুরু হয়েছে সীমানা নির্ধারণের কাজ

আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬