মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়; নাগরিক সেবা নিশ্চিতের তাগিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়াতে স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক কর্মকাণ্ড, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি জনভোগান্তি কমিয়ে দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এর আগে, সকালে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বিল্লাল হোসেন। এরপর জেলা প্রশাসকের হলরুমে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় সভা শুরু হয়।

সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়; নাগরিক সেবা নিশ্চিতের তাগিদ

আপডেট সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬