ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মব সৃষ্টি করে কাউকে হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মব সৃষ্টি করে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা বা কোনো ধরনের হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট জানান, বিগত সময়ে যারা দুর্নীতি, লুটপাট ও অন্যায়ের সঙ্গে জড়িত ছিল, প্রচলিত আইনেই তাদের বিচার নিশ্চিত করা হবে। তবে আইনের ঊর্ধ্বে গিয়ে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।

শনিবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কেউ যদি অপকর্মে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল করে জনমনে স্বস্তি ফেরানোই আমাদের প্রধান লক্ষ্য। বিগত সরকারের আমলের অনিয়ম ও অব্যবস্থাপনার পুনরাবৃত্তি আর হতে দেওয়া যাবে না।

কুলিয়ারচরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মো. শরীফুল আলম জানান, এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শহরকে আধুনিকায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে ইরানের হামলা: সার্বভৌমত্ব লঙ্ঘন, পাল্টা জবাবের অধিকার দাবি

মব সৃষ্টি করে কাউকে হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬