ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় সরকারি জমি লিজ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এই সংঘাতের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিনা গ্রামের বাসিন্দা সঞ্জয় মালোর সঙ্গে একই এলাকার মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে সরকারি জমি লিজ নেওয়া ও তার দখল বজায় রাখা নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত কয়েকদিন ধরেই ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিকটস্থ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের এই জমি সংক্রান্ত বিরোধ নিরসনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্থিতিশীল রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ০২:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬