মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে জনভোগান্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বি ব্রাদার্স কারখানার শ্রমিকেরা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা দূরপাল্লার যাত্রীসহ স্থানীয়দের চরম ভোগান্তিতে ফেলেছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, কারখানার প্রায় দুই হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী ডিসেম্বর (২০২৫), জানুয়ারি ও ফেব্রুয়ারি (২০২৬) মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছে। শ্রমিকদের অভিযোগ, প্রতিবাদ জানালে তাদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে এবং অনেককে ছাঁটাইও করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিরোধ চলছিল।

শনিবার সকাল ৮টা থেকে কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে শ্রমিকেরা সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা সমঝোতা বৈঠক করলেও বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক নির্যাতন বন্ধ এবং ছাঁটাইয়ের বিষয়ে কোনো চূড়ান্ত মীমাংসা হয়নি। ফলে শ্রমিকেরা এখনো মহাসড়ক অবরোধ করে রেখেছেন, এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনসহ স্থানীয় সব ধরনের পরিবহন আটকা পড়েছে। এতে পণ্য পরিবহনে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ছে অপরাধের প্রবণতা: জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতা

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে জনভোগান্তি

আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬