ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আড়াইহাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সিএনজি-বাস সংঘর্ষে প্রাণ গেল শিশুর, বাবা-মা আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার (আজ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তাসফিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাউছিয়া থেকে বিশনন্দির দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। পথিমধ্যে বড় বিনাইরচর এলাকার দারুল উলুম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহী তাসফিয়া ঘটনাস্থলেই মারা যায়।

এই দুর্ঘটনায় তাসফিয়ার বাবা আবুল হোসেন এবং মা নাসিমা বেগম গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দম্পতিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে শোকজ, ভিডিও বার্তায় ‘বিস্ময়’ প্রকাশ

আড়াইহাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সিএনজি-বাস সংঘর্ষে প্রাণ গেল শিশুর, বাবা-মা আহত

আপডেট সময় : ১২:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬