ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কৃষিজমির সুরক্ষায় সাতকানিয়ায় কঠোর অভিযান: ট্রাক-এক্সকাভেটর জব্দ, ৭টি অকেজো, ২ জনের জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গভীর রাতের এই সাঁড়াশি অভিযানে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। একই সময়ে ঘটনাস্থল থেকে আরও সাতটি এক্সকাভেটর ভেঙে অকেজো করে দেওয়া হয় এবং জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সোয়া ৪টা পর্যন্ত চট্টগ্রাম জেলা এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বণিকপাড়া এবং নলুয়া ইউনিয়নের নয়াখাল এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার প্রমাণ মেলে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়। এছাড়াও, অবৈধ কাজে ব্যবহৃত আরও সাতটি এক্সকাভেটর সম্পূর্ণভাবে ভেঙে অকেজো করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় এহসানুল কবির ও মোহাম্মদ আনোয়ার নামে দুই ব্যক্তিকে আটক করা হয়, যারা উভয়েই কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার বাসিন্দা। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সাতকানিয়া থানার পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে টপসয়েল কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে ফ্যাসিবাদ প্রতিহত করার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

কৃষিজমির সুরক্ষায় সাতকানিয়ায় কঠোর অভিযান: ট্রাক-এক্সকাভেটর জব্দ, ৭টি অকেজো, ২ জনের জরিমানা

আপডেট সময় : ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬