ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সরকারি প্রটোকলের গাড়ি প্রত্যাখ্যান জামায়াত আমিরের, বললেন ‘ক্ষমতার অপব্যবহার চাই না’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নিজ শহর সিলেটে প্রথম সফরে এসে সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার করেননি। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে অবতরণের পর তাকে নিতে আসা জেলা প্রশাসনের গাড়িটি ফিরিয়ে দেন তিনি। এ সময় তিনি স্পষ্ট জানান, সংসদ অধিবেশন শুরু হলে ‘১২ তারিখের পর’ তিনি এই গাড়ি ব্যবহার করবেন এবং ‘ক্ষমতার অপব্যবহার করতে চান না’।

বিস্তারিত… ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছান ডা. শফিকুর রহমান। তার আগমনের আগেই বিমানবন্দরে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ি ও একজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) তার জন্য অপেক্ষা করছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে অপেক্ষমাণ সরকারি গাড়ি দেখে ডা. শফিকুর রহমান বলেন, “এটা কি সরকারি গাড়ি? আমি ১২ তারিখের পরে চড়ব। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। আমি পাওয়ার এক্সারসাইজ করতে চাই না। ইনশাআল্লাহ ১২ তারিখের পর চড়ব।”

সিলেট সফরকালে বিরোধীদলীয় নেতা হিসেবে ব্যস্ত দিন কাটান জামায়াত আমির। জুমার নামাজের আগে তিনি একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ সমাপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর নগরের কুদরতউল্লাহ মসজিদে জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে। এসব কাঁচা কথাবার্তা অপরাধ উসকে দিচ্ছে। এ রকম দায়িত্বজ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কীভাবে!” রাষ্ট্রপতির অভিশংসন বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। আমির বলেন, “বড় পরিসরে এখনো আলোচনা হয়নি। সবগুলো বিষয়ে আলোচনা করে যেগুলো দেশের জন্য মঙ্গল সেটাই করা হবে।”

বিকেলে সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তিনি। এই মাহফিলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি সিলেট প্রেসক্লাব থেকে রওনা হয়ে আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৈয়দ মুজতবা আলী: প্রজ্ঞার প্রমাদ ও সমাজের দায়

সরকারি প্রটোকলের গাড়ি প্রত্যাখ্যান জামায়াত আমিরের, বললেন ‘ক্ষমতার অপব্যবহার চাই না’

আপডেট সময় : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬