ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

গুরুদাসপুরে হাট ইজারা কেন্দ্র করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি স্থানীয় হাটের ইজারাকে কেন্দ্র করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলোধনা হাটের ইজারা প্রক্রিয়া শেষে এক যুবদল নেতার বিরুদ্ধে এই অর্থ দাবির অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ইজারাদার। তবে অভিযুক্ত নেতার দাবি, এটি চাঁদা নয় বরং পূর্বের ব্যবসায়িক পাওনা টাকা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন হাটের দরপত্র গ্রহণ ও ইজারা প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুলোধনা হাটের ইজারা পাওয়ার দৌড়ে ওবায়দুল হাসান তপু ও নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুর রহমান রাজা—উভয়েই অংশ নেন। শেষ পর্যন্ত ওবায়দুল হাসান তপু সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটের ইজারা পান।

ইজারাদার ওবায়দুল হাসান তপুর অভিযোগ, দরপত্রে কাজ না পেয়ে ক্ষুব্ধ হন রাকিবুর রহমান রাজা। এরপর উপজেলা চত্বরেই সবার সামনে তিনি ৫ লাখ টাকা দাবি করেন। তপুর ভাষ্যমতে, রাজার সঙ্গে তার কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন নেই এবং এটি স্পষ্টতই চাঁদাবাজির চেষ্টা।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা রাকিবুর রহমান রাজা বলেন, “আমি কোনো চাঁদা দাবি করিনি। গত বছর তপুর সঙ্গে আমার পুকুরের যৌথ ব্যবসা ছিল, যেখানে আমার ৫ লাখ টাকা পাওনা রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি টাকা পরিশোধ না করে এড়িয়ে চলছেন, এমনকি ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। আজ তাকে সামনে পেয়ে সবার উপস্থিতিতে আমি আমার পাওনা টাকা চেয়েছি। এখন তিনি বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।”

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে শোনা যাচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক চুক্তি নিয়ে ধীরগতিতে ট্রাম্প অসন্তুষ্ট, সামরিক পদক্ষেপের ইঙ্গিত

গুরুদাসপুরে হাট ইজারা কেন্দ্র করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় : ১০:০০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬