ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

‘কাউকে টাকা দিয়ে ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি’: শিবচরে এমপি হানজালা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, অর্থের বিনিময়ে নয়, বরং এ দেশের সাধারণ ও মেহনতি মানুষের স্বতঃস্ফূর্ত ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন। ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।

শুক্রবার বিকেলে শিবচর উপজেলার মাদবরচরে ১১-দলীয় জোটের পক্ষে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংসদ সদস্য হানজালা অপরাধীদের সতর্ক করে বলেন, “যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের স্পষ্ট করে বলতে চাই—ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতা হবে না। যারাই আমাদের এই পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।” তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে মাথা উঁচু করে বাঁচার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো অন্যায়-অবিচার দেখলে সাথে সাথে তা সংশ্লিষ্টদের জানাতে হবে।

নিজের নির্বাচনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমার অন্যতম প্রধান লক্ষ্য হলো এলাকাকে মাদক ও চাঁদাবাজমুক্ত করা। অতীতে দেখা গেছে, মাদক কারবারি ও চাঁদাবাজরা কোনো না কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করে। কিন্তু কোনো আদর্শিক রাজনৈতিক দল এসব অপকর্মের অনুমতি দেয় না।” তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, শিবচরের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের স্থান হবে না।

ধনী-দরিদ্রের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি হানজালা বলেন, শিবচরের কোনো প্রভাবশালী বা বিত্তবান ব্যক্তি যেন গরিবের ওপর জুলুম বা অত্যাচার করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। মানুষের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

‘কাউকে টাকা দিয়ে ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি’: শিবচরে এমপি হানজালা

আপডেট সময় : ০৯:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬