ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার: কুমারখালীতে সাবেক ও বর্তমান শিবির নেতাদের ইফতার মাহফিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক ও বর্তমান ছাত্রশিবির নেতাকর্মীদের এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমারখালী ও খোকসা উপজেলার সাবেক ছাত্রশিবির নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় আবুল হোসেন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. আফজাল হোসেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম এবং কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. জুলফিকার আলী। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের ত্যাগের কথা স্মরণ করে বলেন, দীর্ঘ সংগ্রামের পর ছাত্র-জনতা দেশে একটি মুক্ত পরিবেশ তৈরি করেছে। এই অর্জিত স্বাধীনতা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে যেকোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি আমির হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় পাঁচ শতাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আফসার উদ্দিন বালিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাক-আফগান উত্তেজনা: আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার: কুমারখালীতে সাবেক ও বর্তমান শিবির নেতাদের ইফতার মাহফিল

আপডেট সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬