ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আসামির খোঁজে পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযান: স্ত্রী-ভাই-ভাবীকে মারধরের অভিযোগ, আহত ২ হাসপাতালে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিসঅনার মামলার এক আসামিকে ধরতে গিয়ে তার স্ত্রী, ভাই ও ভাবীকে মারধর এবং গালিগালাজ করার গুরুতর অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বলছেন, আসামিকে বাড়িতে না পেয়ে পুলিশ সদস্যরা তাদের ওপর চড়াও হন এবং শারীরিক নির্যাতন করেন। তবে পুলিশ এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে উল্টো আসামিকে পালিয়ে যেতে সাহায্য করা এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঝবঝবিয়া গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি ও স্থানীয় জামায়াত কর্মী আব্দুর রহিম রুবেলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই আনিসের নেতৃত্বে ১০-১২ জন পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালান। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরের দরজা খুলতে কিছুটা দেরি হওয়ায় পুলিশ সদস্যরা জোরপূর্বক দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পরিবারের দাবি অনুযায়ী, সে সময় রুবেল বাড়িতে ছিলেন না। তার স্ত্রী ফজিলা খাতুন আসামির জামিনের কাগজপত্র দেখালেও পুলিশ সদস্যরা তা আমলে নেননি। উল্টো আসামিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ তুলে পুলিশ সদস্যরা ফজিলা খাতুনকে গালিগালাজ ও মারধর করেন। এসময় রুবেলের ভাই রনি ইসলাম (২৫) এবং ভাবী স্বপ্না খাতুনকেও (২৩) মারধর করা হয়।

এ ঘটনায় আহত রনি ইসলাম ও স্বপ্না খাতুনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মহির উদ্দিন হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি সাংবাদিকদের কাছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, চেক ডিসঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করতে গেলে তার বাড়ির লোকজন তাকে পালিয়ে যেতে সহায়তা করেন এবং পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এসময় ধাক্কাধাক্কির ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন দাবি করে ওসি জানান, তাদের রাতেই হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ার শিবগঞ্জে ১০ কোটি টাকার দুই উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আসামির খোঁজে পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযান: স্ত্রী-ভাই-ভাবীকে মারধরের অভিযোগ, আহত ২ হাসপাতালে

আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬