ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মোবাইল বিক্রির টাকা বকেয়া: যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

খুলনায় একটি মোবাইল ফোনের বকেয়া টাকা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে তার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে।

ভুক্তভোগী যুবকের নাম জাহিদুল ইসলাম (২৬)। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানাধীন ছাচিবুনিয়া স্লুইচ গেট সংলগ্ন এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম প্রায় ১৩ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন কিনেছিলেন এবং এর মধ্যে ১১ হাজার টাকা পরিশোধ করেছিলেন। অবশিষ্ট দুই হাজার টাকা পরিশোধের বিষয় নিয়ে বিক্রেতা পক্ষের সঙ্গে তার মতবিরোধ চলছিল।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে কয়েকজন পরিচিত যুবক জাহিদুলের বাড়িতে এসে তার কাছে টাকা পরিশোধ বা মোবাইল ফোনটি ফেরত দেওয়ার কথা বলে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। সে সময় তার এক বন্ধুও তার সঙ্গে ছিলেন।

অভিযোগ রয়েছে, এরপর জাহিদুলকে রূপসা এলাকার একটি ঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার গলা, হাত ও পায়ে গুরুতর আঘাত করার চেষ্টা করা হয়। ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণ চালিয়েছে। তবে, ধস্তাধস্তির একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে কেএমপি’র লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, আহত জাহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা: ভারতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোবাইল বিক্রির টাকা বকেয়া: যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬