মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

রমজানে সাশ্রয়ী মূল্যে মাংস, দুধ ও ডিম: সরকারে অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে মাংস, দুধ ও ডিমের মতো অত্যাবশ্যকীয় প্রাণিজ আমিষ সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, রমজানে প্রাণিজ পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক দরিদ্র পরিবার অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়। এই পরিস্থিতি মোকাবিলা করতেই সরকার এমন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে সকলেই যেন ন্যায্যমূল্যে এই পুষ্টিকর খাবারগুলো কিনতে পারেন।

প্রতিমন্ত্রী আরও জানান, এই বিশেষ কর্মসূচি উপজেলার বিভিন্ন নির্দিষ্ট স্থানে অস্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অধিক সংখ্যক মানুষের সুবিধার কথা মাথায় রেখে পণ্য সরবরাহ করা হবে। এই সুবিধা আগামী ২৭ রমজান পর্যন্ত চালু থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

রমজানে সাশ্রয়ী মূল্যে মাংস, দুধ ও ডিম: সরকারে অঙ্গীকার

আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬