ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঝাড়ু হাতে এমপি রুহুল আমিন: জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও সমস্যা সমাধানে আশ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন শুক্রবার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। এ সময় তিনি নিজেই ঝাড়ু হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন এবং ঝোপঝাড় কাটেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সাথে আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

শুক্রবার সকাল ৯টার দিকে সংসদ সদস্য রুহুল আমিন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি কেবল উদ্বোধন করেই ক্ষান্ত হননি, বরং নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এতে হাসপাতালের সামনের অংশ থেকে শুরু করে পেছনের ঝোপঝাড় পর্যন্ত পরিচ্ছন্ন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে হাসপাতালের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য রুহুল আমিন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। তিনি দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার (ওটি) চালুর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল আমিন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার জন্মস্থান জীবননগরের এই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ দেখে আমি মুগ্ধ। হাসপাতালের বাইরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন। সাধারণত হাসপাতালে যে ধরনের দুর্গন্ধ থাকে, আজ তা পাইনি, যা একটি ইতিবাচক দিক।”

সংসদ সদস্য আরও জানান, হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে। অন্যান্য যন্ত্রপাতি সচল থাকলেও তিনি দ্রুত এক্স-রে মেশিন মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। তিনি বলেন, একজন অ্যানেস্থেসিয়ান নিয়োগ দেওয়া গেলেই অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হবে।

জনবল সংকট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ৩১ শয্যার জনবল দিয়ে ৫০ শয্যার হাসপাতাল পরিচালিত হচ্ছে। এ বিষয়ে তিনি সংযুক্তিতে থাকা জনবল ফিরিয়ে আনা অথবা পদগুলো শূন্য ঘোষণার উদ্যোগ নেওয়ার কথা জানান। চিকিৎসকদের প্রতি অযথা রোগীদের অন্য হাসপাতালে রেফার না করার আহ্বানও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সুজনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন ও পৌর সেক্রেটারি আরিফ জোয়ার্দ্দার প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল উত্তেজনা: ইসরাইল উপকূলে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী, বাড়ছে যুদ্ধপ্রস্তুতি

ঝাড়ু হাতে এমপি রুহুল আমিন: জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও সমস্যা সমাধানে আশ্বাস

আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬