দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আমলাগাড়ী গ্রাম থেকে দবিরুল ইসলাম (২২) নামের ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দবিরুল ইসলাম আমলাগাড়ী গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে। দিনাজপুর যুগ্ম দায়রা জজ আদালত ২য় ও স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক তাকে এক বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। আদালতের আদেশে উল্লেখ ছিল, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, দবিরুল ইসলাম আদালতের রায় ঘোষণার পর থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত দবিরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
রিপোর্টারের নাম 























