ফেনীর ছাগলনাইয়ায় বাসচাপায় মো. মাইন উদ্দিন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোপাল ইউনিয়নের নতুন সমিতি বাজারের প্রধান সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মাইন উদ্দিন ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাস্টারবাড়ির মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাইন উদ্দিন চট্টগ্রামের বারৈয়ারহাট থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে নতুন সমিতি বাজারের প্রধান সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইন উদ্দিন বাইক থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 























