ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র ফুয়াদ: সন্তানকে ফিরে পেতে আকুতি মায়ের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে এক মাদ্রাসাছাত্র গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ফুয়াদ নামের ওই ছাত্র গত মঙ্গলবার বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। দীর্ঘ ১০ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি, যা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। ছেলেকে সুস্থ ও নিরাপদে ফিরে পেতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ফুয়াদের মা।

জানা যায়, ফুয়াদ গোপালপুর উপজেলার ভেডাঢাকুরী গ্রামের রেজাউল করিমের ছেলে। সে মধুপুর পৌর শহরের বোয়ালী এলাকার মাদানী নিসাব মাদ্রাসার ছাত্র। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদ্রাসা থেকে নিজের বাড়িতে আসার পথে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।

ফুয়াদের মা ফাতেমা বেগম ছেলের নিখোঁজ হওয়ার পর থেকেই দিশেহারা। অশ্রুসিক্ত নয়নে তিনি জানান, গত ১০ দিন ধরে তার ছেলের কোনো খবর নেই। ছেলের কী হয়েছে, কোথায় আছে, তা ভেবে তিনি প্রতি মুহূর্তে শঙ্কিত। সন্তানকে সুস্থ ও নিরাপদে ফিরে পেতে তিনি স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্র ফুয়াদকে দ্রুত উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রযুক্তি ব্যবহার করেও তার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান-পাক সীমান্তে উত্তেজনা: আঞ্চলিক শান্তি ফেরাতে তুরস্কের কূটনৈতিক দৌড়ঝাঁপ

টাঙ্গাইলের মধুপুরে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র ফুয়াদ: সন্তানকে ফিরে পেতে আকুতি মায়ের

আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬