ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভূমি সেবায় ভোগান্তি কমবে, আসছে ‘ওয়ান স্টপ সার্ভিস’ – ভূমিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভূমি সংক্রান্ত সমস্যা ও দীর্ঘসূত্রিতা দূর করে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী এবং রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে স্থানীয় সর্বস্তরের মানুষের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই পরিকল্পনার কথা জানান।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্যই হলো সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন মেনেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা দেখা যাচ্ছে, সেসব ক্ষেত্রে দ্রুত সংশোধনের নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে একক সেবাকেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে। এর ফলে মানুষ সহজে এবং কম সময়ে তাদের ভূমিসংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে পারবেন।

এছাড়া, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টরসহ উত্তরাঞ্চলে একটি শিল্পঘন পরিবেশ গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন ভূমিমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ-হত্যা: দ্রুত ও প্রকাশ্যে বিচার চাইলেন মাওলানা জালালুদ্দীন

ভূমি সেবায় ভোগান্তি কমবে, আসছে ‘ওয়ান স্টপ সার্ভিস’ – ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬