মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি, সাময়িক কমানো হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বাতিল হয়নি, হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হজযাত্রী পরিবহন কার্যক্রম শেষ হলেই এই রুটে ফ্লাইট পুনরায় চালু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। যে আশা ও বিশ্বাস নিয়ে জনগণ তাদের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আগামী পাঁচ বছরের প্রতিটি দিন সেই প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

মন্ত্রী আরও বলেন, সরকার প্রবাসী যাত্রীদের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী রোববার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বিমানবন্দর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করবেন এবং তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরিফুল হক চৌধুরী যোগ করেন, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে চমক: বিজেপির তিন দশকের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি, সাময়িক কমানো হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০২:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬