মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর চার বছর বয়সী এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বারবাজার এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশুর নাম তাবাসসুম খাতুন। সে বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় তাবাসসুম। পরিবারের সদস্যরা সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের পেছনে একটি সন্দেহভাজন বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক আহমেদ জানান, উদ্ধারকৃত মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার আগে তার ওপর কোনো ধরনের পাশবিক নির্যাতন চালানো হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬