ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাজশাহীতে ফেসবুক লাইভে তরুণীর আত্মহনন: প্রেমঘটিত টানাপোড়েন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজশাহীর লক্ষ্মীপুরে ভারতীয় এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি নামে এক তরুণী। বুধবার নগরীর লক্ষ্মীপুর কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়াবাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রেজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রেজিনার সঙ্গে ভারতীয় ওই যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে জটিলতা দেখা দেয় এবং টানাপোড়েন শুরু হয়। ধারণা করা হচ্ছে, এই সম্পর্কজনিত মানসিক চাপ থেকেই রেজিনা আত্মহননের পথ বেছে নিয়েছেন।

আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডিতে কয়েকটি আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি লিখেন, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক… পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’ এর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’

মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আরও একটি পোস্টে তিনি ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে নিজের ভালোবাসার গভীরতা প্রকাশ করেন। এরপরই তিনি ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেজিনার নিথর দেহ দেখতে পায়।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে প্রেমঘটিত কোনো বিষয় এর পেছনে কাজ করেছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

রাজশাহীতে ফেসবুক লাইভে তরুণীর আত্মহনন: প্রেমঘটিত টানাপোড়েন

আপডেট সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬